হ্নীলায় খালাসকালে ১লাখ ২০হাজার ইয়াবার চালান উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনার সময় ১লাখ ২০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়,গত ৮জানুয়ারী (শনিবার) রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াব্রাং সংলগ্ন বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন চোরাকারবারী নাফনদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তের বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তখন তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে বিজিবি টহলদল সামনের দিকে অগ্রসর হতে থাকে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ধান ক্ষেত হতে ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###