জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.এ আজিজ রাসেল : জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা বলেছেন, বাংলার ইতিহাস যেমন অর্জনের তেমনি বিশ্বাসঘাতকতারও। ১৫ আগস্টের ন্যাক্কারজনক ঘটনা সেটাই প্রমাণ করে। যদিও যে বুলেট আমাদের কাছ থেকে বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিল, সেই বুলেটই পরবর্তীতে জিয়াউর রহমানের প্রাণ নিয়েছে। খালেদা জিয়াকে করেছে বিধবা। এটা সম্পূর্ণ আল্লাহর বিচার। অপরাধ করে আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পায় না। পরকালের ন্যায় তিনি দুনিয়াতেও অপরাধীদের শাস্তি দেন।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির কাÐারী। হুমকি-জুমুল-কারাবাস কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করেননি। তাই আমাদের উচিত তার প্রতিটি কথা, আকাক্সক্ষা ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আইন শাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, লেবাস ধরে আওয়ামী রাজনীতি করা যাবে না। সার্বক্ষণিক বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। নতুবা মুখোশধারীদের বিতাড়িত করা হবে অচিরেই। জীবনের প্রতিটি পর্যায়েই অসীম সাহসিকতা দেখিয়েছেন বঙ্গবন্ধু। সেটা যেমন দেশীয় অন্যায়ের বিরুদ্ধে ছিল, তেমনি ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেও। আর এভাবেই তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মুক্তি এনে দিয়েছিলেন।

জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. তাপস রক্ষিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, খোরশেদ আলম কুতুবী, কমর উদ্দিন, এটিএম জিয়া উদ্দিন, মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক হেলাল উদ্দিন কবির, উপ প্রচার এম,এ মনজুর, দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, যুব মহিলা লীগের সভাপতি তাহেমিনা চৌধুরী লুনা ও কাউন্সিলর শাহেনা আক্তার পাখি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভোর সকাল থেকে খতমে কোরআন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ এতিম, গরীব, দুঃখী ও দুস্থ মানুষকে খাওয়ানো হয় দুপুরের খাবার।

সকালে একই স্থানে কক্সবাজার পৌরসভার উদ্যোগেও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং মাস্ক বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, সিরাজুল মোস্তফা। এসময় কক্সবাজার পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।