মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নং-৩৩
আদম সৃষ্টির দন্দে আদর স্নেহ কণ্ঠে
আদেশ করেন আল্লাহ্ আদমের সকাশে,
বিধাতার নির্দেশ- বলে দাও,এ সবের নামগুলো
আমার দেয়া জ্ঞান – গরিমার বিকাশে।
প্রভূর নির্দেশ পেলে নামগুলো দিলেন বলে
তাঁর করুণায় আদম যবে নামগুলো সবে,
আল্লাহ্ আমার বললেন আবার –
জানাতে মাহাত্ম ফেরেশতাদের আস্ত।
বলিনি কি আমি তোমাদের ?
অবগত আছি সকল গোপন বিষয়ে
যা আছে আসমান ও জমিনের মাঝে
পারবেনা কেউ কখনো রাখতে
এ মহাবিশ্বে অজানা কোন কাজে ;
আমি নিত্য অবগত পরিপূর্ণ –
সর্ব বিষয়ে স্বয়ং সম্পূর্ণ।
সেসব বিষয়ও নয় আমার অজানা
সবি জানি যা তোমরা করোনা প্রকাশ-
এসব বিষয়ও জানি,সেসব কাহিনী
আমায় করোনা যা তোমরা আত্মপ্রকাশ।
