বার্তা পরিবেশক : বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি বেইস চট্টগ্রাম এর জওয়ানেরা অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকা, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৪জন জলদস্যু বা ডাকাত সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে চট্টগ্রামের কর্ণফুলি থানার পার্কির চর এলাকায় বিভিন্ন মাছ ধরার নৌকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম বিশেষ জওয়ানেরা সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকা হতে মোঃ রফিকের পুত্র মোঃ আরিফ মধু (২৮), নূর ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন মানিক (২৯), মোঃ আরমান (২৮) ও জানে আলমের পুত্র মোঃ জাহিদ (২৭) কে ১টি এক নলা দেশীয় বন্দুক, ২ রাউন্ডস কার্তুজ, ২শ পিস ইয়াবা, ১টি খেলনা পিস্তল, ১টি ছুরি, ২টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ ও নগদ ৪শ ২৩ টাকা এবং একটি ছোট ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃত চাঁদাবাজ ও অন্যান্য মালামাল কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে। বিসিজি পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
