টয়াকে ব্ল্যাকমেইল !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টয়াকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অভিনেতা নিলয় আলমগীর। তবে এটি বাস্তবে না, কোরবানী ঈদে দর্শকরা দেখতে পারবেন নাটকে। নিলয় একজন দূধর্ষ কিলার যাকে পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়ায়। কিন্তু অনেক ধুরন্দর হওয়ায় তাকে ধরতে পারে না।

হঠাৎ রাস্তায় টয়ার সঙ্গে তার পরিচয় হয়। নিলয় খুন করে রাখেন গাড়ীতে, সেটি নিয়েই বিপাকে পড়েন টয়া। পরে সেই ভিডিও দিয়ে ব্লাকমেইলের জাল ফেলতে দেখা যাবে নিলয়কে। নাটকের গল্পের মূল কারিগর জাকির হোসেন উজ্জ্বল। আর পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির।

নিলয় বলেন, ‌‌‘এই ঈদে আমার পছন্দের কাজ এটি। টয়াও খুব ভাল অভিনয় করেছেন। এর বেশি কথা বলতে পারছি না।’

এদিকে, গেল শুক্রবার নিলয়ের কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এদিন রাতে নিলয় আলমগীর ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানান। নিলয় আলমগীর বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন।

অভিনেত্রী টয়া জানান, ‘নাটকের গল্পটি অসাধারB। দর্শকরা নতুন কিছু খুঁজে পাবেন এতে। তবে আমরা নিলয়ের জন্য সব সময় দোয়া করি। ও যেন তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আবার একসঙ্গে কাজ করতে পারি।’

‘ব্ল্যাকমেইল’ নাটকে নিলয় ও টয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শেখ স্বপ্না, জিসি রাজীব, অনিক প্রমুখ। প্রযোজনা করেছেন ইনফিনিটি মিডিয়া। নাটকটি ঈদের চতুর্থদিন রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে।