টেকনাফে র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগান, কিরিচ ও কার্তুজসহ সন্ত্রাসী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২টি কিরিচ ও ৩ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে আটক করেছে।

সুত্র জানায়,১৪ মার্চ ভোররাত সোয়া ৪টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লেদা এলাকার মহাসড়কের পাশে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় মৃত আবু জাফরের পুত্র মোঃ আবছার (২৮) কে ১টি বস্তাসহ আটক করে। এরপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও ডান কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান,২টি কিরিচ ও ৩রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রাদিসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###