বার্তা পরিবেশক : টেকনাফ সীমান্তের জনপ্রিয় অনলাইন “টেকনাফ টুডে” ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করায় সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী।
এক অভিনন্দন বার্তায় উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী জানান, টেকনাফ সীমান্ত এলাকার জনসাধারণসহ বিশ^বাসীর মুখপাত্র এবং অন্যতম জনপ্রিয় অনলাইন “টেকনাফ টুডে” টেকনাফবাসীর সুখ-দুঃখ, জীবনমান, শিক্ষা ও উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, খেলা-ধূলা, মাদক নির্মূল এবং যাবতীয় অপরাধের বিরুদ্ধে সোচ্চার চিত্র ফুটিয়ে তোলার মধ্যদিয়ে ৫মবর্ষ পেরিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করেছে। অনেক ত্যাগ আর শ্রমের মাধ্যমে যারা এই অনলাইনকে টিকিয়ে রেখে দূর্গম পথ পাড়ি দেওয়ার লড়াইয়ে রয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
আমি এই অনলাইন নিউজ পোর্টালের সার্বিক সফলতা কামনা করে টেকনাফ টুডে পরিবারে সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণ কামনা করে অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছান্তে :
আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী
সাবেক সাংসদ ও সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগ, টেকনাফ উপজেলা শাখা।
