ইরানে ১৮০ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেন এয়ারলাইন্সের একটি প্লেন উড্ডয়নের সময় ১৮০ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে । ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে যাত্রীবাহী এই বিমান বিধ্বস্তের খবর দেয়া হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, বিমানটি ১৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ইউক্রেনের এই বিমান। তেহরানের কাছেই ভেঙে পড়ে এই বিমান। জানা গিয়েছে তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ে এই বোয়িং-৭৩৭ বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে।