টেকনাফে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী, আলোচনা সভা ও কেট কেটে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গত শুক্রবার( ১৯) আগষ্ঠ বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টেকনাফ উপজেলা শাখার হ্নীলা ষ্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে পালিত হয়েছে। প্রথমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী বের হয়ে হ্নীলা বাসষ্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ফেরদৌসের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শেষ হয়। টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, হ্নীলা উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহমেদ সাবেক মেম্বার, উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক জামাল সাদেক, হ্নীলা উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর শাহ তপু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোক্তার হোসেন বাপ্পী, উপজেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্নআহবায়ক জাহেদ উল্লাহ জিয়া, উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আশরাফ আলী মিয়া,সদস্য মোহাম্মদ রাসেল, হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হৃদয়, হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ, সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের।
এছাড়া বক্তব্য রাখেন বাহারছড়া দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবী সোবহান, সদস্য সচিব সৈয়দ আহমদ, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দার, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেম, সদস্য সচিব শফিকুল ইসলাম, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার ইসলাম,হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল কবির রানা, সদস্য সচিব রফিকুল ইসলাম, হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদ হোসাইন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক শামশুল আলম, হ্নীলা দক্ষিণ শাখা যুবদল নেতা লোকমান, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের যুগ্নআহবায়ক নুর হোসেন পুতু,যুবনেতা শওকত, উপজেলা ছাত্রদলের সদস্য সাইদুল ইসলাম, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামশুল আলম বাদল,সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি মোহাম্মদ শাহ, হ্নীলা উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামশুল আলম, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক রিয়াজ উদ্দিন,মাঈন উদ্দীন, সৈয়দ আলম, নুরুল আমিন। হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন সোহেল, হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক বাদশা, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের,আব্দুল্লাহ মনির প্রমুখ।

এতে বক্তারা জাতীয়তাবাদী পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজকের দিনে ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলে এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। আগামীতে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলেও অপশাসনের হাত থেকে দেশ রক্ষার অঙ্গিকার করা হয়।
এরপর উপস্থিত সকলে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।