টেকনাফ টুডে ডেস্ক : দেশে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ৫০ জনের নাম। গত ২৪ঘন্টায় ৭৭১২টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন সনাক্ত হয়েছেন ১৯১৮জন এবং সুস্থ হয়েছেন ১৯৫৫জন । দেশে মোট সুস্থ ১৩৯৮৬০জন। দেশে মোট সনাক্ত ২লাখ ৪৪ হাজার ২০ জন এবং মোট মৃত ৩হাজার ২৩৪ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বৈশ্বিক সর্বশেষ
গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৯৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
