জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদ। একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মো: সরওয়ার আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আলমগীর কবির।
গণহত্যা দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#
