হ্নীলায় আব্দুল নবী হত্যা মামলায় ৭জনের বিরুদ্ধে এজাহার দায়ের ; আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় পারিবারিক জমিজমা বিরোধের জেরধরে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত ৭জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এই মামলার ২নং আসামীকে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে।

সুত্র জানায়,২৩ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর দেড়টারদিকে টেকনাফ মডেল থানার এসআই রাফির নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা লেচুয়াপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে জনতার সহায়তায় এজাহার নামীয় ২নং আসামী হ্নীলা বড় লেচুয়াপ্রাংয়ের পেঠান আলীর পুত্র আব্দুল হক (৩০) কে আটক করে। মামলার বাদী আব্দুর রহমান তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে নিহত হ্নীলা বড় লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোছন প্রকাশ গুরা মিয়ার পুত্র আব্দুল নবীকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুনের ঘটনায় তার ভাই আব্দুর রহমান বাদী হয়ে ঘাতক স্থানীয় নুর হোছনের পুত্র আবছার উদ্দিন (২৬), পেঠান আলীর পুত্র আব্দুল হক (৩০), মৃত আবু শামার পুত্র নুর হোছন (৫০), আবুল হোছনের পুত্র জালাল উদ্দিন (২৫), নুর হোছনের স্ত্রী রহিমা খাতুন (৪৫), আবুল হোছনের স্ত্রী সারা খাতুন এবং আবুল হোছনের পুত্র নাসির উদ্দিন (২২) কে আসামী করে একটি লিখিত এজাহার দায়ের করে।

স্থানীয় সুত্র জানায়, ২নং আসামী ব্যতিত তারা পরস্পর আতœীয়-স্বজন এবং তাদের বসত-ভিটা নিয়ে হামলা-পাল্টা হামলা,মামলা বিরোধ চলে আসছে। এরই জেরধরে ব্যাডমিন্টন খেলার কোর্টের পাশে কথা কাটাকাটির জেরধরে দূবৃর্ত্তরা আব্দুল নবীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামী আবছার উদ্দিন কম্বনিয়া পাড়ার নির্জন পাহাড়ি জনপদে আশ্রয় নিয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই ঘাতকে দ্রæত আইনের আওতায় আনার দাবী উঠেছে। ##