চট্টগ্রামে সাড়ে ২১ কেজি গাঁজা নিয়ে হ্নীলার গাঁজা সম্রাজ্ঞী কমালাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ২১কেজি গাঁজা নিয়ে হ্নীলার গাঁজা সম্রাজ্ঞী কমালা বেগমসহ ২জনকে আটক করেছে।

সুত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টারদিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজার কোনাপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র মোঃ মনু মিয়া (২৩) এবং টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর মনসুর আলমের স্ত্রী মোছাঃ কমলা বেগম (২৯) কে ২টি ব্যাগসহ আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২টি ব্যাগের ভিতর হতে ২১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ৩লক্ষ ৫০হাজার টাকা।

এই ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) নুরুল আবছার জানান,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত গাঁজাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।