হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। এতে বক্তারা জাতীয় ৪ নেতার আতœত্যাগের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন সমুহকে প্রকৃত মুজিবাদর্শ বুকে ধারণ করার আহবান জানান।
৩ নভেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষ্যে পুরান ইউনিয়ন ভবনে সংগঠনের কার্যালয়ে খতমে কোরআনের আয়োজন করা হয়। এরপর জাতীয় ৪ নেতার আতœত্যাগ ও জীবনী নিয়ে এক আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ সাকি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফি, জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ মাহমুদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শাহিদুল মোস্তফা শাহিদ, হ্নীলা ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ এনাম, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি জামাল উদ্দিন মানিক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শামশুল আলম শুভ, দপ্তর মোনাদিল আবরার,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না,সাইফুল ইসলাম শারেক, শেখ মিজানুর রহমান নয়ন, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, আকিব আল হাসান, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন, মোহাম্মাদ ইমজাদ, মোহাম্মদ রেজাউল করিম রেজা, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ইমরান, শাহজাহান প্রমুখ।
এতে প্রধান অতিথি দলমতের উর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত জাতীয় ৪ নেতার ত্যাগ এবং আদর্শ বুকে ধারণ করে গ্রæপিং-কোন্দল ভূলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।