বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৬তম দিনের খেলা হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম মোচনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

২৮ডিসেম্বর (মঙ্গলববার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ্ব আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৬তম দিনের খেলা হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম মোচনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠে। ১৩ মিনিটের মাথায় ফুলের ডেইল ফুটবল একাদশের ৬নং জার্সিধারী খেলোয়াড় আমিন দর্শনীয় ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। মোচনী ফুটবল একাদশের খেলোয়াড়েরা প্রানান্তকর চেষ্টা করে গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে এগিয়ে চললে ৪ মিনিটের মাথায় মোচনী ফুটবল একাদশের ১১নং জার্সিধারী ডি-মারিয়া গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। এরপর ১৯ মিনিটের মাথায় ফুলের ডেইল একাদশের প্রথমার্ধ্বের গোলদাতা আমিন আরো ১টি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেয়। ২৪ মিনিটের মাথায় সতীর্থ খেলোয়াড়ের সহায়তায় আমিন আরো ১টি গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেয়। মোচনী একাদশের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও খেলার সময় শেষ হয়ে যায়। ফলে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করায় ফুলের ডেইল একাদশের আমিনের হ্যাট্টিকে ৩-১ গোলে জয় নিশ্চিতের পাশাপাশি মোচনীর বিদায় করেন দেন। খেলায় বিজয়ী দলের হ্যাট্টিক গোলদাতা মোহাম্মদ আমিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শফিউল আলম শফি, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন রুস্তম আলী সৈকত, আনোয়ার এবং ৪র্থ রেফারী ছিলেন সোহেল। আগামীকাল ২৯ডিসেম্বর ইলাহী ফুটবল একাদশ বনাম থাইংখালী খেলোয়াড় সমিতি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
