ছৈয়দ করিম রনি-গেল রাতে সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী’র সুযোগ্য কনিষ্ট পুত্র তারেক মাহমুদ রনি তার ফেসবুক টাইমলাইনে তার বড় ভাই টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ কে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।
সেই পোস্টে তিনি তার বড় ভাই কে কক্সবাজার জেলা পরিষদের টেকনাফ উপজেলার শুন্য হওয়া সদস্য পদটি তার করে নেওয়ার জন্য অনুরোধ করেন তার ফেসবুক পোস্ট টি নিম্নে দেওয়া হল:-
পরিবার ও দলের জন্য ভাবতে ভাবতে নিজের জন্য কিছুই করছেন না।মাঝেমধ্যে আপনার চেহেরার দিকে তাকালে মনে হয় আপনি কেবল সেক্রিফাইসই করে চলেছেন জীবনে।বাবার মৃত্যুর পর বা তারও আগে থেকে ফ্যামিলির প্রতি তথা টেকনাফ উপজেলার মানুষের প্রতি আপনার দরদ ও মায়া ব্যতীত আমার চোখে অন্যকিছু পড়েনি। ২০১১ সালের পর থেকে কত নির্বাচন এলে গেলো। একটিবারও ভাবেননি – আমি নির্বাচন করি বা নির্বাচনে দাঁড়াই।
আসন্ন জেলা পরিষদ টেকনাফ উপজেলার শূন্য হওয়া পদটি হলেও আপনি নিজের করে নিন।এটি আমার ছোটভাই হিসেবে চাওয়া।আপনি আমাদের সবসময় মাথার তাজ হয়ে থাকবেন। ভালোবাসি অনেক,বড়ভাই।।
