ফরিদুল আলম : টেকনাফে বিজিবি জওয়ানেরা চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৩১মার্চ সকাল ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে ২জন ক্রোকারীজ সামগ্রী বিক্রেতা হকার চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশী চালিয়ে ক্রোকারীজের ককসীটে অভিনব কায়দায় ফিটিং করা ২০হাজার পিস ইয়াবাসহ কুষ্টিয়া জেলা সদর থানার হাটশ হরিপুরের শাহজাহান মল্লিকের পুত্র মোঃ ফারুক (৩৫) এবং হরিশংকর পুরের মোঃ বদর উদ্দিনের পুত্র মোঃ জহির উদ্দিন (৪০) কে গ্রেফতার করে।
অপরদিকে সকাল ১১টায় টেকনাফ হতে কক্সবাজারগামী পালকী পরিবহনে বিজিবির ডগ স্কোয়াডের সিপাহী ডগ টাইগার ও হ্যান্ডেলার একজন যাত্রীর সীটের পাশে গিয়ে হাত,পা ও সীটের বিভিন্ন অংশে ঘ্রাণ নিতে থাকে। পরে যাত্রীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪হাজার ৮শ ৫৫পিস ইয়াবাসহ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিলালপুর খলাহাটি গ্রামের রবিন্দ্র চন্দ্র দাসের পুত্র রবিতোষ চন্দ্র দাশ (৩৭) কে গ্রেফতার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) জানান, পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা, ব্যবহৃত মুঠোফোন এবং নগদ টাকাসহ ধৃতদের নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ####
