উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশরকে এখনই টেকনাফ পৌর মেয়র হিসাবে দেখতে চান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফ পৌরসভা নির্বাচনের আরো ২বছর বাকি থাকলেও এখনই মেয়র প্রার্থী হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতি শুরু হয়েছে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর নুরুল বশরকে নিয়ে।
গত ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল বশরের ছোট ভাই উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকরা নুরুল বশরকে আগামী পৌর মেয়র হিসাবে দেখতে চাই উল্লেখ করে পোষ্ট দিতে থাকে।
সাদ্দাম হোসেন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নুরুল বশরের ছবি পোষ্ট দিয়ে তাতে লিখেন আগামীর টেকনাফ পৌর পিতা হিসাবে দেখতে চাই। এভাবে আরো অনেকেই মেয়র হিসাবে দেখতে চাই উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন।
আবার টেকনাফ নিউজ একাত্তর নামে একটি পেইজ হতে লিখেন সাবেক পৌর কাউন্সিলর নুরুল বশর টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন।
55437899 410598996405210 1694664468593639424 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর55692864 451318105408017 596327570207670272 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সামাজিক যোগযোগ মাধ্যমের সূত্র ধরে টেকনাফের সর্বত্র নুরুল বশরের পৌর মেয়র প্রার্থীতার বিষয়টি আলোচিত হতে থাকে।
প্রসঙ্গত ২০১৬ সালের ২৫ মে টেকনাফ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে আওয়ামীলীগ প্রার্থী হিসাবে তৎকালীন সাংসদ আব্দুর রহমান বদির চাচা বর্তমান পৌর মেয়র হাজী ইসলাম এস এম ফারুক বাবুলকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর জানান, মানুষের সেবার মহান ব্রত নিয়ে যখন রাজনীতি করে যাচ্ছি তখন জনগন যদি চায় অবশ্যই প্রার্থী হতে আপত্তি নেই।
নুরুল বশর দুই মেয়াদে টেকনাফ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।