হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রসায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শাহীন শাহ : হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, বক্তব্য প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এক বিশাল র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হয়। এর পর পরই শুরু হয় বক্তব্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশিদ সিকদার। মাদ্রাসা সুপার ছিদ্দিক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে গোলাম আকবর মেম্বার, এয়াকুব আলী, নুরুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হোছাইন, মাওলানা ইউসুপ আলী, ফাতেমা পারভীন বিউটি, আবুল বশর, আব্দুর রহিম, ছৈয়দ আলম, লুৎফর নাহার, আয়েশা খাতুন, লুৎফর রহমান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াছ, মামুন, ফাইসাল, কাউছার,মুস্তফা, নুরুচ্ছফা ও রোমানা বেগম। সভায় বক্তরা স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য আলোচনা পাশাপাশি শিক্ষার্থীদের ইতিহাস চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। সংগীত পরিবেশন করেন, ফাতেমা, জালাল, মুস্তাফা এবং সভা শেষে মুনাজাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ আলী।