বিশেষ প্রতিবেদক : হ্নীলা মঈন উদ্দিন কলেজের এইচএসসি ফল প্রার্থী এক শিক্ষার্থী দুপুরে বাড়ি হতে বের হয়ে সপ্তাহের অধিক সময় ধরে এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর নিখোঁজের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা যায়,চলতি মাসের ১০সেপ্টেম্বর দুপুরে খাবার শেষে উপজেলার হ্নীলা ইউপির পশ্চিম পানখালী উত্তর পাড়ার হাবিব উল্লাহ ও ছমুদা বেগম দম্পতির ৩য়পুত্র এবং হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হতে সদ্য সমাপ্ত মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী শহিদুল ইসলাম (১৯) বাড়ি থেকে বের হয় এখনো নিখোঁজ রয়েছে। সে পরিবারে ৩ভাই ২বোনের মধ্যে সে ৪র্থ। সে বাড়ি হতে বের হওয়ার দিন সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে নিখোঁজ শহিদুলের খালাকে জানায় সে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য বোটে উঠেছে। এরপর হতে এই শহিদুলের কোন ধরনের খোঁজ না পাওয়ায় পরিবার ও আতœীয়-স্বজনের মধ্যে অজানা আতংক দেখা দিয়েছে।
ধারণা করা হচ্ছে,কোন অপহরণকারী চক্রের কবলে পড়লে ফোন করে মুক্তিপণ দাবী করত কিন্তু তাই করছে না। না হলে টেকনাফ সদর, সাবরাং-শাহপরীর দ্বীপ অথবা বাহারছড়া উপকূলের মানব পাচারকারী চক্রের সদস্যদের প্রলোভনে পড়ে সাগর পথে চোরাইপথে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে যাত্রা করেছে। দেশে হোক বা প্রবাসে হোক এই ছেলের সন্ধান পেলে হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ (০১৮১৭-২৯৪৮৮৪), অথবা মৌলভী আলী আহমদ (০১৮৬৪-৫১০০৫৫, ০১৮১৩-৩৩১৪৬১) নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় আহবান জানানো হয়েছে।
এই ব্যাপারে নিখোঁজ শহিদুলের পিতা হাবিব উল্লাহ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ###
