হ্নীলায় শত্রুতাবশত মাটি কেটে দেওয়াল ঘর ভেঙ্গে ফেলার চেষ্টা ; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় জমি বিরোধের জেরধরে দেওয়াল বাড়ি ধ্বংস করার জন্য রাতের অন্ধকারে সংঘবদ্ধ চক্র মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত মো: ইলিয়াছের স্ত্রী ফরিদা বেগম জানান,তার নামীয় দক্ষিণ হ্নীলা মৌজার জেএল নং-৫, দিয়ারা খতিয়ান নং-৩১৮৬, দিয়ারা দাগ নং-৭৪৯৪ জমিতে বসবাস করে আসছি। পার্শ্ববর্তী ১নং খতিয়ানভূক্ত জমিতে একই এলাকার মৃত আব্দুস সোবহানের মেয়ে ফিরোজা বেগম স্বপরিবারে বসবাস করত। ফিরোজার পুত্র সৌদি প্রবাসী নুরুল আলম গং দীর্ঘদিন বসবাস করার সুযোগে আমাদের সাথে জমি বিরোধের সৃষ্টি হয়। তা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার-সালিশে দক্ষিণ পাশের কিছু জমি তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এই বিরোধের জেরধরে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে ভাড়াটে লোকজন নিয়ে রাতের অন্ধকারে টিলা-বাড়ির সীমানা ঘেঁষে প্রায় ১৫ফুট গভীরতা করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তাদের এসব অপকর্ম বাঁধা দিতে গেলে মারধর করতে আসে। এমন কি প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

এভাবে চলতে থাকলে আসন্ন বর্ষায় আমার মাথা গোঁজার ঠাঁই একমাত্র দেওয়াল বাড়িটি ধ্বসে পড়ে ভেঙ্গে যেতে পারে। তাই আমার ঘরটি এখন চরম ঝুঁ^কিতে রয়েছে। আসন্ন বর্ষার বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে সাথেই আমার ঘর ভেঙ্গে বিলীন হয়ে যাবে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হলে তাৎক্ষণিক চৌকিদার পাঠিয়ে নিষেধ করা হলে প্রবাসী নুরুল আলমের স্ত্রী ও বোন বলেন আমাদের জমি আমরা কাটব ; তাদের বাড়ি পড়ে গেলে আমাদের কি বলে হুংকার দেয়।

ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,বিষয়টি আমি অবহিত হয়েছি। ঘটনাটি খুবই দু:খজনক। জটিল বিষয়টি দ্রæত সমাধানের জন্য উভয়পক্ষকে ডাকা হয়েছে।

ভূক্তভোগী পরিবার এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। ≠