প্রেস বিজ্ঞপ্তি : গত ৮ মে জাতীয় দৈনিক ইত্তেফাক ও কয়েকটি অনলাইন মিডিয়াই বাহারছড়া দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে হামলা চালিয়ে একদল সন্ত্রাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে বলে যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। যে সাংবাদিক এই রকম সঠিক তথ্যহীন ভাবে একটি দায়িত্বহীন নিউজ করে যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে তা খুব দুঃখজনক। প্রকৃত ঘটনা এই যে বাহারছড়া শামলাপুর বাজারে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একজন যুবক আবেক বসত হয়ে আমার উপর হামলা করে, আর উক্ত হামলার খবর ছড়িয়ে পড়লে আমার কিছু সমর্থক ও নেতাকর্মী তার প্রতিবাদে শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার মাঠের পাশে উক্ত ঘটনার প্রতিবাদ করছিল, এখানে কোনো হামলা বা ছবি ভাংচুরের ঘটনা ঘটেনি, তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। অন্যদিকে শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসার পরিচালক কমিটিও এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আমাদের মাদ্রাসায় কোনো ধরণের হামলা ও বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গা হয়নি। এই ঘটনা তদন্ত করতে যখন প্রশাসনিক লোক মাদ্রাসায় এসেছিল তখন মাদ্রাসার পরিচালনা কমিটি পক্ষ থেকেও পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয় যে আমাদের মাদ্রাসায় কোনো ধরণের হামলা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ভাঙ্গা হয়নি তাই আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
এলাকাবাসীর পক্ষ থেকে
আজিজুল ইসলাম (আয়াছ কোম্পানী)ইউপি সদস্য বাহারছড়া ইউনিয়ন,ওয়ার্ড২।
মৌলভী ছৈয়দ করিম
পরিচালক, শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা।
