বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার গুরুতর অসুস্থ অবস্থায় বলে জানা গেছে। তিনি ১৭ আগষ্ট হতে কক্সবাজার ফুয়াদ আল খতিম হাস্পাতাল বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়,তিনি দীর্ঘদিন ধরে ইডিমার সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। মহিলা মেম্বার নামে সকলের কাছে পরিচিত মর্জিনা আক্তার সিদ্দিকী (মদিনা)আশু রোগ মুক্তি কামনায় সর্বমহলের কাছে দোয়া কামনা করেছেন তিনি মরহুম আবু বক্কর মেম্বারের পুত্রবধু বিএনপির নেতা আবসার কামাল সিদ্দিকীর সহধর্মীনি বিশিষ্ট সমাজ সেবক এছাড়াও তিনি টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী যুব মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
