নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল ও সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব স্বাক্ষরিত গত ২৬ নভেম্বর সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী একবছরের জন্য সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের এ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুমোদিত কমিটিতে মো রায়খান শরীফ বাবু সভাপতি, জসিম উদ্দিন বাবু সিনিয়র সহসভাপতি, মাহফুজুর রহমান সুমন সাধারণ সম্পাদক, নুরুল কবির সিনিয়র যুগ্ম সম্পাদক, প্রত্যয় বড়ুয়া এবং মোহাম্মদ মিশকাত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একইসঙ্গে অনুমোদিত কমিটির সভাপতি সম্পাদককে আগামী একমাসের মধ্যে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন পুর্বক চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ##
