এমপি বদির পক্ষে টেকনাফে ৬ শত সহায়হীন পরিবারের মাঝে চাউল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :

টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাঁচ শত সহায়হীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল
বিতরন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি’র পক্ষে কাউন্সিলর রেজাউল করিম (মানিক) । তিনি ১১ই অক্টোবর বৃহস্পতিবার সকালে টেকনাফ পাইলট হাই স্কুল মাঠের উত্তর পাশে গাওছিয়া মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এই চাল বিতরন করেন।

এসময় কাউন্সিলর রেজাউল করিম (মানিক) বলেন, শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার। রোহিঙ্গা অধ্যুষিত এই এলাকার জনগনের সহায়তায় সরকার কাজ করছে। এসময় তিনি অারো বলেন, আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার অাহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন টেকনাফ পৌর অাওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি এমদাদ হোসেন ড্রাইভার, সৈয়দ করিম, শামশুল আলম, সামশুউদ্দিন, মোঃ আদিল, আলী আহম্মদ, মনু মিয়া, মোহাম্মাদ অালমগীর প্রমূখ।