চকরিয়ায় দুবাই প্রবাসির ডেইরীফার্ম থেকে উদ্ধার কৃত অজগর সাপ বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা দুবাই প্রবাসি মহিব উল্লাহ’র ডেইরী ফার্ম থেকে উদ্ধার করা একটি অজগর সাপ ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাফারি পার্কে উপস্থিত হয়ে ওই প্রবাসি অজগর সাপটি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.মোরশেদুল আলমের হাতে হস্তান্তর করেন। পরে সাপটি পার্কের নির্ধারিত বেস্টনীতে অবমুক্ত করা হয়। দুবাই প্রবাসী মহিব উল্লাহ চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে এবং দৈনিক যুগান্তর পত্রিকার লামা প্রতিনিধি আবুল কালাম আজাদের ছোট ভাই।
প্রবাসি মুহিব উল্লাহ জানান, আগেদিন বুধবার বিকালে তিনি স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশের নিজের ডেইরী ফার্ম দেখতে যান। ওইসময় পথিমধ্যে ডেইরী ফার্মের বাউন্ডারীর ভেতরে তাঁর স্ত্রী সাপটি দেখে চেচাঁমেচি করে উঠেন। পরে স্থানীয় ওসমান, শেকাব উদ্দিন, আব্দুল জলিল, বারেক সওদাগর সহ কয়েকজন এগিয়ে এসে কৌশলে সাপটি আটক করে।
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত তত্তাবধায়ক) মো.মোরশেদুল আলম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ওই প্রবাসি আটককৃত অজগর সাপটি নিয়ে সাফারি পার্কে আসেন। পরে তাঁর কাছ সাপটি গ্রহনের পর নির্ধারিত বেস্টনীতে অবমুক্ত করা হয়েছে। #