বিশেষ প্রতিবেদক : কক্সবাজার কলাতলী ভাড়াবাসায় অবস্থান করে মাদক চোরাচালানে লিপ্ত অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করেছে।
সুত্র জানায়, গত ২৮ মে রাত সাড়ে ৮টায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে বিশেষ একটি বিশেষ টিম মধ্যম কলাতলীস্থ মেরিন ড্রাইভ রোডে মনু সওদাগরের বাড়ির ভাড়াটিয়া টেকনাফের হোয়াইক্যং খারাংখালী নাছরপাড়ার মৃত আব্দুল গফুরের পুত্র কায়সার উদ্দিন (২৪) কে বিসমিল্লাহ ষ্টোরের সামনে হতে ৪হাজার পিস ইয়াবাসহ আটক করে।
এই ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
