মুহাম্মদ জাহাঙ্গীর আলম : ডেঙ্গু প্রতিরোধে হ্নীলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও সচেতনতামুলক প্রচারণা চালিয়েছে হ্নীলা পানখালী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
৭ আগষ্ঠ সকাল সাড়ে ৮টায় হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে, সাড়ে ৯টায় পূর্ব পানখালী মাদ্রাসা আজিজিয়া এশাতুল কোরআন আল ইসলামিয়ায় এবং দুপুর ১টায় পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও সচেতনতামুলক সভা করা হয়েছে। এতে বসত-বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশ-পাশের ময়লা-আর্বজনা ও জলাবদ্ধতা পরিস্কার করার উপর গুরুত্বারোপ করা হয়। আমরা মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি ঘুমানোর সময় মশারীর ব্যবহার ও কয়েলের ব্যবহার করতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে আতংকিত না হয়ে সাথে সাথে নিকটস্থ সরকারী রেজিষ্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহবান জানানো হয়। এছাড়া হ্নীলা ইউনিয়নবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে জনসাধারণের মধ্যে মশারী বিতরনের জন্য এই সংগঠনের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।
এসময় প্রত্যেক সভায় প্রধান অতিথি হিসেবে ডাঃ নুর মোহাম্মদ (বি,এ) উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সভাপতি হামিদ হোছাইন হেভী,সহসভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ ঈসা খাঁন,সহসাধারণ সম্পাদক জিহান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুবাইর হোসাইন,অর্থ সম্পাদক নুরুল আমিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ত্বোহা,সহপ্রচার সম্পাদক নুরুল বশর,সহদপ্তর সম্পাদক মোঃ সেলিম, শুভাকাংখী আকিব ইতমাম ও প্রবাসী মোঃ সেলিমসহ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
