টেকনাফে বাসের সীটের নীচে মালিকবিহীন ২৫ হাজার ইয়াবা উদ্ধার বিজিবি’র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফে বিজিবি’র অভিযানে ৭৫,৬০,০০০/- (পঁচাত্তর লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের
২৫,২০০ (পঁচিশ হাজার দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

অদ্য ১৮ নভেম্বর ২০১৮ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আব্দুল জলিল শেখ এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে সকল প্রকার যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। আনুমানিক ০৭৩০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস টেকনাফ থানাধীন হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে আসলে কর্তব্যরত টহলদল বাসটি সিগন্যাল দিয়ে থামায়।

পরবর্তীতে বাসটি তল্লাশী করে বাসের সর্বশেষ যাত্রীবিহীন সীটের নীচে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট দেখতে পায়। অতঃপর প্যাকেটটি বাস থেকে বের করে খুলে গণনা করে ৭৫,৬০,০০০/- (পঁচাত্তর লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ২৫,২০০ (পঁচিশ হাজার দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।