শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় অবস্থান করছে সেই বন্য হাতি দুটি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শাহপরীর দ্বীপ সংবাদদাতা :

শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় অবস্থান করছে সেই বন্য হাতি দুটি।

নাফ নদীতে নেমে আসা দুইটি বন্য হাতি দুইটি নিয়ে বিপাকে পড়েছে বনবিভাগ। হাতি দুটিকে কোনভাবেই নদীর তীর থেকে সরানো যাচ্ছে না, ঢুকানো যাচ্ছে না পাহাড়ে ।

গত শনিবার হাতি দুটি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর প্যারাবনে দেখতে পেয়ে বনবিভাগ ও এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা সেইদিন সন্ধায় হাতি দুটিকে বনের অভ্যন্তরে সরিয়ে দিয়েছিল।

তবে হাটি দুটি আরো ১০-১২ কিলোমিটার দক্ষিনে সরে গিয়ে বর্তমানে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা সংলগ্ন নাফ নদীর তীরে অবস্থান করছে।

গতকাল রবিবার বিকাল থেকে শাহপরীরদ্বীপ এলাকায় জেটির পাশে দেখতে পায় স্থানীয়রা। এসময় শত শত উ’ৎসুক জনতা নাফ নদীর তীরে ভীড় জমায়। মানুষের শোর চিৎকারে হাতি দুটি নাফ নদীর মোহনার দিকে সরে যায়। কখনো সামনের দিকে সরে আসে।

পরে খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা হাতি দুটিকে পাহাড়ের দিকে সরানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

আজও সোমবার হাটি দুটি শাহপরীরদ্বীপ এলাকায় নাফ নদীর তীরে অবস্থান করছে।

বনবিভাগ টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানিয়েছিলেন, বনবিভাগ ও এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতি দুটিতে বনের অব্যন্তরে ঢুকিয়ে দিয়েছিল, হয়তো হাতি দুটি রাতের কোন একসময় পূনরায় প্যারাবনে নেমে গিয়ে থাকতে পারে।

দুটি হাতির মধ্যে একটি মা হাতি অন্যটি বাচ্চা।

সর্বশেষ এ রিপোর্ট লেখাকালীন দুপুর আড়াইটায় বনবিভাগের টেকনাফ ফরেস্টগার্ড তৌফিকুর রহমানসহ সিপিজি সদস্যদের সেখানে দেখা গেছে।