হ্নীলায় স্ত্রীকে অবৈধ ব্যবসা না করতে বাঁধা দেওয়ায় স্বামীকে এলাকা ছাড়ার হুমকি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বিশেষ প্রতিবেদক, টেকনাফ।
টেকনাফের হ্নীলায় স্ত্রীকে স্বামী কর্তৃক অবৈধ ইয়াবা ব্যবসা না করতে বাঁধা দেওয়ায় স্ত্রী ও শাশুড় পক্ষের লোকজন স্বামীর ক্রয়কৃত জমি জবর দখল, টাকা পয়সা ও স্বর্ণালংকার আত্মসাত সহ প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে স্বামীকে এলাকা ছাড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়- চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ নুরুল আমিন দীর্ঘ ৮/৯ বছর পূর্বে হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার মোঃ হারুনের মেয়ে রুজিনা আক্তারকে বিয়ে করে। ইত্যবসরে তাদের সংসারে ০৩ সন্তানের জন্ম হয়। স্বামীর অজান্তে স্ত্রী রোজিনা বিভিন্ন সময় অবৈধ ইয়াবা ব্যবসা ও অবৈধ কার্যকলাপ চালিয়ে আসলে স্বামী ভিনদেশী হওয়ায় স্ত্রী রোজিনা সব সময় স্বামীর কথা অমান্য করে আসছে। স্ত্রীকে বাঁধা দেওয়ায় গত ১৭/১০/২০১৬ইং বিজিবি প্রশাসনের মাধ্যমে ২ শত ৯০ পিচ ইয়াবা টেবলেড দিয়ে আটক করে স্বামীকে জেল হাজতে পাঠায় এবং জেল হাজতে থাকাবস্থায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী কোর্টে গিয়ে নারী নির্যাতন মামলাও দেয়। বর্তমানে স্বামী ৬ মাস ২১ দিন হাজত বাসের পর পুনরায় সংসার করার নিয়তে বার বার নিজের জোত জমিতে তৈরি করা ঘরে স্ত্রীর কাছে আসলে স্ত্রী স্বামীকে কোন ধরণের মূল্যায়ন করেনি। উল্টো স্বামীর নগদ টাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ বাড়ীর নির্মাণের সরাঞ্জামাদি ও আসবাব পত্র জবর দখল করে প্রাণ নাশের হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছে বলে জানিয়েছে। শুধু তাই নয় স্বামীর দুই দুইটি ভিটির জমিও জবর দখল করেছে। এবং তাকে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আবারও গ্রেফতারের হুমকি ধমকিও দিচ্ছে। বর্তমানে স্বামী নুরুল আমিন অসহায় হয়ে পড়েছে। সে তাহার খরিদকৃত জমি ও তৈরি করা বাড়ী সহ সংসার রক্ষায় সহযোগিতা করতে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন।