কক্সবাজারে ১৫হাজার ইয়াবা বোঝাই নোহাসহ হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার দুই মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫হাজার ইয়াবা বোঝাই নোহা গাড়িসহ টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মাদক কারবারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ৯মার্চ রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল যানবাহনযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতেমকক্সবাজার সদর থানার ঝিলংজা লিংক রোড সিজল মিষ্টির দোকানের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। কিছুক্ষণ পর টেকনাফ হতে একটি সাদা রংয়ের নোহা গাড়ী (যার রেজিঃ নং-ঢাকামেট্টো-গ-১৪-৬৩৬১) চেকপোস্টে আসে। র‌্যাবের আভিযানিক দল উল্লেখিত গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে গাড়ীর ড্রাইভার ও পাশের সিটে বসে থাকা ১নং ব্যক্তির ডান হাতে থাকা শপিং ব্যাগসহ টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার আলী মিয়ার পুত্র মোঃ ইসমাইল (৪০) এবং মৃত উলা মিয়ার পুত্র সৈয়দ আলম (৩৫) কে আটক করে। আটক ব্যক্তিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটির সিটের নিচে বিশেষ অবস্থায় লুকায়িত ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত গাড়িটির সিটের নিচ হতে তাদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া ১৫হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিলের পর সোর্পদ করা হয়েছে। ###