হ্নীলায় যুবকের বিষপান ; হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক যুবক বিষপান করে অজ্ঞান হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পারিবারিক কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে দাফনের প্রক্রিয়া চলছে।

জানা যায়,৩১ডিসেম্বর (শুক্রবার) সকাল সোয়া ১১টারদিকে হ্নীলা ঊলুচামরী খেলার মাঠে বসে স্থানীয় শব্বির আহমদের পুত্র কামরুল ইসলাম (১৬) বিষপান করে অজ্ঞান হয়ে পড়ে। বিষয়টি উপস্থিত লোকজন ও পরিবারের সদস্যরা অবগত হয়ে তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্প আইওএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুরকোলে ঢলে পড়ে।

যুবকের অপমৃত্যুর বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই রাফির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ আপাতত থানায় নিয়ে যায়।

নিহতের পিতা শব্বির আহমদ জানান,এই মৃত্যু নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। তাই প্রশাসনের উর্ধ্বতন মহলের অনুমতি স্বাপেক্ষে দাফনের আহবান জানাচ্ছি।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,এক যুবক বিষপান করে হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। পুলিশ এসেছে এবং পারিবারিক অভিযোগ নেই বলে জানাগেছে। আশাকরি প্রশাসনের উর্ধ্বতন মহল বিষয়টি বিবেচনা করবেন।

কিন্তু কি কারণে সম্ভাবনাময় এই যুবক বিষপানে আত্নহত্যার মতো অপমৃত্যুর পথ বেচে নিল সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ###