বিশেষ প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় গত ১ সপ্তাহ পূর্বে মোহাম্মদ রিয়াজ উদ্দিন নামে ১২ বছরের এক ছেলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল আকাশী রংয়ের হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। ছেলেটির গায়ের রং শ্যামলা। সে টেকনাফ উপজেলাধীন হ্নীলা পশ্চিম সিকদার পাড়া নিবাসী শামশুল আলম ও আমিনা খাতুন দম্পতির দ্বিতীয় ছেলে। গত ০৩ মে সকালের দিকে বাড়ী থেকে বের হয়ে অদ্যাবধি বাড়ি ফিরে আসেনি। তাকে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার মাতা-পিতা এখন পাগলপ্রায়। উল্লেখ্য যে, হারিয়ে যাওয়ার দুই দিন পর পশ্চিম সিকদার পাড়া এলাকার আবদুর রহমানের ছেলে মিজান ও হ্নীলা মৌলভীবাজার এলাকার দিল মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিনের নিজস্ব ফেইজবুক আইডিতে পিচমোড়া হাত বাঁধা অবস্থায় ছেলেটির ছবি প্রদর্শিত হয় বলে তার পিতা জানান। এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধের প্রক্রিয়া চলছে। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নি¤œলিখিত মোবাইল নাম্বার ০১৮৭৯৬৭৫৬৩২ ও ০১৭২৬-৮৭৮৮৭২ এ যোগাযোগ করলে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
