৩ এপ্রিল’২১ইং ইসলামী সমাজকল্যাণ পরিষদ লেদা এর মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে “মানবতার অাদর্শ মুহাম্মদ (স:) ও প্রকৃত মুমিনের গুণাবলি” সম্পর্কে টেকনাফবাসীকে আরো সচেতন করার লক্ষ্যে লেদা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এবারের তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। উক্ত মাহফিলে সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আগামি ৩এপ্রিল (শনিবার) বাদে আছর হতে শুরু হতে যাওয়া ১৩তম তাফসীরুল কুরআন মাহফিল উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মৌলভী জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংগঠনের সেক্রেটারী আব্দুর রহমান হাশেমীর সঞ্চালনায় উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হাফেজ ড. শহিদুল ইসলাম বারাকাতি। প্রধান মুফাস্সির হিসেবে তাফসীর করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ক্বারী আব্দুল্লাহ আল আমীন।

এছাড়া আমন্ত্রিত ইসলামী চিন্তাবিদগণ উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে মূল্যবান তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলে যোগদান করে ইহকাল ও পরকালের মুক্তি হাসিলে সদয় হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। #