বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক ইয়াবা কারবারী গংয়ের সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি রক্তাক্ত হয়েছে। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
১৫ মে বিকাল ৩টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব পানখালী মইন্যাজুম এলাকায় ফরিদ আলমের পুত্র ও ইয়াবা কারবারী মাঈন উদ্দিন (২৯), আবছার উদ্দিন (২৫) ও জনৈক শাহ আলম (৩০) এর নেতৃত্বে একটি গ্রæপ স্থানীয় মৃত ছৈয়দ আহমদের পুত্র শেখ আহমদ (২২) গাড়ি চালাতে যাওয়ার পথেই গতিরোধ করে হামলা চালায়। এতে শেখ আহমদ রক্তাক্ত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শেখ আহমদের আতœীয়-স্বজন খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে হ্নীলা হয়ে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহতের স্বজনেরা জানায়,হামলাকারী মাঈন উদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারী। প্রচলিত আইনের তোয়াক্কা না করেই পূর্ব শত্রæতার জেরধরে নৃশংস হামলা চালিয়ে শেখ আহমদকে রক্তাক্ত করে।
এই ঘটনায় শেখ আহমদ বাদী হয়ে উপরোক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় সুত্র জানায়, মাঈন উদ্দিন মাদক কারবারে সম্পৃক্ত থাকলেও মূলত তাদের মধ্যে বসত-ভিটা বিরোধের জেরধরে এই রক্তাক্ত হামলার ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন। #
