নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী আর নেই

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার আমেরিকার স্থানীয় সময় বেলা ১১টা ৫৭ মিনেটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খরবটি আনিসুর রহমান মিলন নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‌‘আমার স্ত্রী পলি আহমেদ রোববার সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।’
অভিনেতার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।’