প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল হক বি.এ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু বরণ করেছেন। গতকাল বুধবার বিকালে উখিয়ায় এই সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার আছরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
সিরাজুল হক বি.এ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
জেলা বিএনপির পক্ষে এক শোক বিবৃতিতে তারা বলেন, সিরাজুল হক বি.এ বিএনপির একজন অভিভাবক ও একনিষ্ঠ মানুষ ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারালো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
