টেকনাফ টুডে ডেস্ক:রাজবাড়ীর পাংশা উপজেলায় নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের সদস্য কাদের কাজীকে (৫৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।উপজেলার পূর্ব চর আফড়া এলাকা থেকে শুক্রবার দিনগত রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাদের জেলার পাংশা উপজেলার পূর্ব চর আফরা গ্রামের মৃত বকস শেখের ছেলে।রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর আফড়া এলাকা থেকে ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ কাদের কাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সুত্র:পরিবর্তন ডটকম।
