ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আলোচনাসভা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার ৭ মার্চ সকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ফুলেল তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
Chakaria Picture 07 03 22 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু. উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল­াহ, বীর মুক্তিযোদ্ধা আমির হামজা প্রমুখ।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। ##