টেকনাফে সাড়ে ৭মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানের খবর পেয়ে ক্রেতা-বিক্রেতারা সটকে পড়ায় কাউকে আটক করা যাযনি।

কোস্টগার্ড সুত্রে জানায়, ৪ জানুয়ারি সকালবেলা বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বাহারছড়া বিসিজি আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলামের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শামলাপুর মৎস্য ঘাটসহ বিভিন্ন ঘাটে অভিযান পরিচালনা করে ৩০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেন। পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম জানান,”ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের জন্য জাটকা ধরা নিষিদ্ধ এবং এসব বাজারে জাটকা বিক্রিও যেন না হয়, এজন্য যারা ক্রয় করবে এবং ধরবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আমাদের অভিযান আগামী জুন মাস অবধি অব্যাহত থাকবে তাই সবার উচিৎ জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা”