বার্তা পরিবেশক : হোয়াইক্যংয়ে রহস্যজনক অগ্নিকান্ডে ৪টি বসত-ঘর,২টি দোকান ও ১টি অটোরিক্সা পুড়ে ছাঁই হয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদান করেছেন।
জানা যায়, গত ১লা নভেম্বর রাত ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী আব্দুল জলিলের ২য় স্ত্রী মনোয়ারা বেগমের বসত-ঘর হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে পাশর্^বর্তী বাড়ির গ্যাসের সংস্পঁর্শে গিয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে মৃত মকবুল আহমদের পুত্র দোলা মিয়া সওদাগরের দোকান, মৃত জাফর আলমের স্ত্রী লায়লা বেগমের ঘর, প্রবাসী হেলালের স্ত্রী আসমা বেগমের ঘর, মৃত সোলেমানের পুত্র আবছারের চার্জে থাকা অটোরিক্সা, জকির আহমদের পুত্র রফিকের দোকান এবং আবু শামার স্ত্রী আবেদা খাতুনের ঘরের কিছু অংশে আগুন লেগে লোকজন জড়ো হওয়ার আগেই জ¦লে ছাঁই হয়ে যায়। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার সমুহকে ব্যক্তিগত তহবিল হতে ১বস্তা চাউল ও ৫শ টাকা করে অনুদান দেন।
এই বিষয়ে স্থানীয় হাজী আব্দুল মালেক বলেন,জমি-জমা বিরোধের জেরধরে হয়তো প্রতিপক্ষের ইন্দনে জলিল ও তার স্ত্রী মনোয়ারা মিলে নিজের নাঁক কেটে অপরের যাত্রা ভঙ্গের মতো এসব লোকজনের ক্ষতি করেছে বলে মন্তব্য করেন। তবে এই অগ্নিকান্ড নিয়ে এলাকার সাধারণ মানুষ কিছুই বুঝে উঠতে পারছেনা বলে জানা গেছে।
