টেকনাফ টুডে ডেস্ক:রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
