আরিয়ান রহমান :
ডুবেছে আলো, এসেছে আঁধার,
কেটে গেছে মোর সুখের প্রহর।
দেহ আছে মোর, মন ও আছে,
প্রাণ ও আছে আগের মতো।
নেই শুধু সুখ, হয়েছে অসুখ,
জেগেছে প্রাণে বিষণ্নতা।
যতোটা বিশ্বাস ছিলো মোর ভবে,
তাও যেন আজ যাচ্ছে টলে।
নেই নেই নেই সুখ আর নেই,
আছে যা তা হলো অসুখ।
মনের মাঝে নেই শান্তি,
দাউ দাউ তা জ্বলছে।
যেটুকু ছিলো নিভানোর অস্ত্র,
তাও যেন দূর চলছে।
তুমি থেকো সুখে,
আমি রব দুখে।
তুমি হাসো আলোয়,
আমি কাঁদব আঁধারিতে।
জয় তোমারই হোক,
প্রিয় অসুখ।
লেখকঃ-
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
