পালংখালী নলবনিয়ায় সর্দারের কথা না মানায় বিধবার ঘরে ভাংচুর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়া উপজেলার পালংখালীতে সমাজ সর্দারের কথার অবাধ্য হওয়ায় এক বিধবার ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। থানা পুলিশে যাওয়ার মতো লোক না থাকায় চরম অভিমানে ভূগছে এই পরিবারটি।

গত ৫ ফ্রেব্রুয়ারী বিকাল ৫ টারদিকে উখিয়া উপজেলার পালংখালী নলবনিয়া গ্রামের বাসিন্দা রাসেদা বেগম( ৬০) এর ঘরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্রকরে বিধবা মহিলার ঘর ভাংচুর পালংখালী নলবনিয়া গ্রামে বিধবা রাশেদার পুত্র মোজাম্মেলকে স্থানীয় সমাজ সর্দার শহর আলী একটি নির্দেশনা প্রদান করেন। যুবক মোজাম্মেল এই নির্দেশ পালন না করায় সর্দার শহর আলী ছেলে ডাকাত রফিক, মাদক কারবারী মারবেল্লা, শাকের আহমেদ,বোন জামাই আবছারসহ ৮/১০জন মিলে বিধবা মহিলা বাসিন্দা রাশেদা বেগম ( ৬০) এর ঘরে ঘর ভাংচুর করে। উক্ত মহিলা অভিযোগ করেন তখন ১ভরি ওজনের স্বর্ণালংকার, ঘরে থাকা নগদ ৫০হাজার টাকা,পানির মটর, বাড়ির ৪৫ কেজি চাউল, জমির কাগজপত্র ও বাড়ির আসবা পত্র নিয়ে যায়। এই ঘটনার পর হতে উক্ত মহিলার
আহাজারী ও কান্না থামছেনা।

এই ঘরের বাসিন্দা রুজিনা জানান, পাশে একটি দেওয়ালের ঘর তৈরি হচ্ছে ; সেই ঘরের গাছ আর টিনের জন্য জমা টাকা নিয়ে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়ছে। হামলার ভয়ে ছেলেটিও পলাতক রয়েছে।
উক্ত বিষয়ে সুবিচারের জন্য উখিয়া থানায় অভিযোগ করার মতো কেউ না থাকায় চরম আত্ন অভিমানে ভূগছে রাশেদা বেগম।

এবিষয়ে স্হানীয় পালংখালী ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সদ্দার শহর আলীর ছেলেরা যেটা করছেন সম্পূর্ণ অন্যায় নির্যাতন বলে জানিয়েছেন।