বাহারছড়া দরিদ্র তহবিলে আব্দুর রহমান বদির ১লাখ ১০হাজার টাকা অনুদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ :সারা পৃথিবীতে যখন কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারীর প্রাদুর্ভাব গ্রাস করে বসেছে ৮শ কোটি মানব যেখানে বিনাযুদ্ধে ঘর বন্দি হয়ে আছেন। হাজারো হত দরিদ্র মানুষ একমুঠো অন্নের জন্য হাহাকার করছে ঠিক তখনই বাহারছড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে পড়ুয়া একদল তরুণ ছাত্রসমাজ আর্তমানবতার পাশে দাড়াঁনোর জন্য এগিয়ে এসে গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছেন তখন বাহারছড়া দরিদ্র তহবিলের অনলাইন কার্মক্রমে দৃষ্টি গোচর হয়ে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য গরীব ও অসহায় মানুষের দুঃসময়ের বন্ধু খ্যাত আব্দুর রহমান বদি একটি মাত্র মেসেজ পেয়ে নিজ থেকে ১লাখ ১০ হাজার টাকা দরিদ্র তহবিলে সহায়তা দেওয়ার ঘোষণা করছেন।

এলাকার দরিদ্র মানুষের সাথে কথা বলে জানা যায়, তিনি গরীব অসহায় পরিবারের তরুণীদের বিবাহ সাদির ব্যাপারে সহায়তাসহ খেলাধুলা,গোরস্থানের বেড়াঘেরা, ঈদে কোরবানে অসহায় পরিবারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন।

উল্লেখ্য বাহারছড়া দরিদ্র তহবিল গঠনে শুরু থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন,বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী, সামাজ সেবক শহিদ উল্লাহ শহীদ,ব্যারিস্টার আবু শাহেদ আনসারি, শিক্ষক এবাদুল হক মামুনসহ আরো অনেকে৷এদিকে অসময়ে আর্থিক সহায়তায় হাত সম্প্রসারণ করেছেন এলাকার ওকিল, ডাক্তার, শিক্ষক,প্রবাসী, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ীসহ এলাকার স্বচ্ছল অনেক ব্যক্তিবর্গ।