মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ, টেকনাফ।
জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ৪ দিনে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
জানা যায়, ১৩ আগষ্ট দুপুরে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের উপপরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল হ্নীলা বাসষ্টেশনের স্পেশাল কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে কাঞ্জর পাড়ায় বসবাসকারী নাটমোরার মৃত লাল মিয়ার পুত্র আব্দুস সালাম (৩৯) কে ৩ হাজার ৮শ পিস ইয়াবা বড়িসহ আটক করে। সে হ্নীলা পানখালীতে বসবাসকারী বগি নামে এক আতœীয়ের ইয়াবার চালান বহন করছিল বলে বিভিন্ন সুত্রের দাবী।
এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ৯ আগষ্ট বিকাল ৪ টায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাস টার্মিনালে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়িসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আবছার উদ্দিন প্রকাশ গরু আবছারের পুত্র মোঃ ইলিয়াস (১৯) কে আটক করে।