বাহারছড়া উত্তর শিলখালী আগুনে পুড়েছে দিন-মজুরের ঘর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী অগ্নিকাণ্ডে এক অসহায় দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।সেই দিনমজুর দিনে এনে দিনে খায়। একদিন কাজ করতে না পারলে যেন পাতিলে ভাত জুটে না। আগুনে তাদের মাথা গুজানোর ঠাঁইটুকুও হারিয়েছে।
রবিবার (৮মে) বিকাল সাড়ে ৫টায় সময় স্থানীয় উত্তর নতুন বাজারের পূর্ব পাশে বাড়িতে মৃত সৈয়দ আহমেদের পুত্র আব্দু সালামের বাড়িতে আগুন লাগে। পরে স্থায়ীরা ধোঁয়া দেখে ছুটে এসে দেখতে পায় আগুন চার দিকে ছড়িয়ে পড়ছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর মধ্যে আগুনে পুড়ে সবকিছুই নিশ্চিহ্ন হয়ে যায়।পাশাপাশি আগুনের শিখায় শতাধিক ফলদায়ক সুপারি গাছ ও কিছু আম গাছ আগুনের তাপে ঝলসে গেছে।
আগুনে ঘর পুড়ে নিঃস্ব ও সর্বস্বান্ত হওয়া দিনমজুর আব্দু সালাম সবকিছুই হারিয়ে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এদিকে কান্নায় ভেঙে পড়ে তার মাদ্রাসায় পড়োয়া কন্যা এবং তাদের একমাত্র মাথা গুঁজানোর ঠাই হারিয়ে বিভিন্ন ধরনের বিলাপ করে স্ত্রী।