মহেশখালীতে বসত ঘরে অস্ত্র ও গুলির কারখানা ; কারিগর গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : দ্বীপ জনপদ মহেশখালীতে পুলিশ বসত-ঘরে অভিযান চালিয়ে তৈরি করা বন্দুক ও গুলি তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এ সময় অস্ত্র কারিগর ঘরের মালিককে গ্রেফতার করা হয়।
২০ জানুয়ারি দুপুর ১টারদিকে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বাবুল আজাদ, এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে ৩টি পুলিশের আলাদা ইউনিট উপজেলার হোয়ানক পানিরছড়ার ছড়ার মৃত গুরা মিয়ার পুত্র আব্দুর রহিম ওরফে মালেকের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ৬৫ রাউন্ড কার্তুজের খোসা , রাইফেলের গুলি ৩ রাউন্ড, রাইফেলের খোসা ৪টি এবং অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। এসময় বাড়ির মালিক ও অস্ত্র তৈরীর কারিগর মালেককে আটক করা হয়।

মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান ,অস্ত্রের কারিগর আব্দুর রহিম মালেক দীর্ঘদিন যাবত তার ঘরে এবং পাহাড়ী আস্তানায় অস্ত্র তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।