নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় বরণ্য রাজনীতিবিদ ও সাবেক সিএসপি কর্মকর্তা এমএ গণির জায়গাা দখল নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালীমহল। ওই মহলটি এমএ গণির জায়গায় জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিবাদ করলে উল্টো প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছেন বলে জানিয়েছেন এমএ গণির স্ত্রী নাজমা সোলতানা ও তার পুত্র মোহাম্মদ নাফিজ গণি। এব্যাপারে তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনা সিকদার পাড়ার বাসিন্দা জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মৃত এমএ গণির একমাত্র ছেলে মোহাম্মদ নাফিজ গণি জানান, তার বাবা একজন সফল রাজনীতিবিদ ছিলেন। পাশাপাশি পাকিস্তান সচিবালয়ের প্রথম শ্রেণির সিভিল সার্ভিস অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন তিনি।
তিনি আরও বলেন, পাঁচ বছর পূর্বে তার বাবা মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্য মা নাজমা সোলতানার নামীয় ১০কড়া জমিতে একটি কল্যাণ ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যালয় তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়। এরইমধ্যে বসতভিটার পাশে জায়গাও নির্ধারণ করা হয়।
সম্প্রতি ওই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সেলিম উল্লাহ। বর্তমানে তিনি এমএ গণির জায়গা দখলে নিয়ে বাড়ি নির্মাণ পায়তারা করছেন। সেখানে নির্মাণ শ্রমিক দিয়ে কাজ শুরু করেছেন। অনেকটা জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালী ব্যক্তি। এর প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এমএ গণির পরিবারকে।
মোহাম্মদ নাফিজ গণি বলেন, দখলবাজ চক্রটি কোন আইন কানুন মানছে না। তার জমি দখলের প্রতিবাদ করায় বেশ কয়েকটি তাকে মামলাও দিয়েছেন। এবিষয়ে কথা বললে আরও মামলা দেবে বলে বকাঝকা করছে বলে জানান তিনি।
মরহুমের ছেলে নাফিস গণি অভিযোগ করে বলেন , চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মৌজায় বাড়িভিটার সামনে ১৭৩ নম্বর খতিয়ানের ৩২৮০ দাগ থেকে ১০ কড়া জমি আমার মাতা নাজমা সুলতানার নামে উচিতমুল্যে ক্রয় করা হয়। উক্ত জমিতে আমার মরহুম বাবা বরণ্য রাজনীতিবিদ এমএ গণি এমএ সাহেব এর নামীয় কল্যাণট্রাস্ট ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমতাবস্থায় সম্প্রতি সময়ে পেশিশক্তির দাপটে জোরপূর্বক আমার বাবার নামীয় কল্যাণট্রাস্টের জায়গাটি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে স্থাপন নির্মাণ করছেন বাবার বড়ভাইয়ের ছেলে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সেলিম উল্লাহ। অথচ আমার বাবা বিশ্বাস করে ২০০৫ সালে তাঁর বড়ভাইয়ের ছেলে সেলিম উল্লাহকে আমাদের বাড়িভিটায় স্থান দিয়েছেন।
আমার বাবার নামীয় কল্যাণ ট্রাস্টের আমাদের ক্রয়কৃত জায়গাটি রক্ষায় মাননীয় অভিভাবক কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। কারণ আমার বাবার নামাজে জানাজার মাঠে সম্মানিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বক্তব্য দিয়ে নিজেও বলেছিলেন, এমএ গণি এমএ সাহেব এর স্মৃতির উদ্দেশ্যে সবধরনের সহযোগিতা করা হবে। তিনি আমাকে প্রতিশুতিও দিয়েছিলেন। ##
